সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটায় বায়তুন নুর (নামে নতুন) জামে মসজিদ ভিত্তি স্থাপনের নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে থানাঘাটা মুসল্লীদের উপস্থিতে এবং জমির দাতাসহ সকলের সহযোগিতায় ৩ শতক জমির উপর জামে মসজিদের ভিত্তি স্থাপনের নির্মাণের কাজ উদ্বোধন করা হয়। উক্ত মসজিদ নির্মাণের কাজ উদ্বোধন করেন মসজিদের জমি দাতা থানাঘাটা এলাকার বিশিষ্ট সমাজসেবক মুফতি মোখলেছুর রহমান। উদ্বোধনে উপস্থিত ছিলেন হাফেজ কুতুবউদ্দিন, আলহাজ্ব শেখ আব্দুল বারী বিশিষ্ট সমাজসেবক মোঃ মনিরুজ্জামান, সাবেক ইউপি সদস্য আবু তাহের, শেখ রবিউল ইসলাম
শেখ হাফিজুর রহমান, সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলু, সেলিম হোসেন, স্থানীয় মুসল্লী মোঃ জাহাঙ্গীর, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মিঠু ও মুসল্লী প্রমূখ।