বরিশাল বাকেরগঞ্জ উপজেলার বাকেরকাটী ইটভাটার মাটি চাপায় রবিউল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার বাকেরকাটী এলাকায় এস, এম, বি ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক রবিউল ইসলাম সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাটরা এলাকার মোঃ আবু ইসলাম সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই ব্রিকসের ফিল্ডের মাটিরস্তূপে ওই শ্রমিক মাটি কাটার কাজ করছিলেন। এ সময় ওপর থেকে মাটি ধসে চাপা পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রবিউল ইসলাম।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নোমান কে নিহতের পরিবার অবহিত করলে তিনি স্ব শরীরে ভিক টিমের বাড়ি উপস্থিত হয়ে মৃত রবিউল ইসলাম কে ময়নাতদন্তে পাঠান।