মামুন বিল্লাহ (কালিগঞ্জ সাতক্ষীরা)
/ ২০৭
Time View
Update :
মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
Share
নিখোঁজ ইসমাইল গাজী
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বিল কাজলা গ্রামের বাসিন্দা ইসরাইল গাজী গত ২৪ (জানুয়ারি) বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি আসেননি ইসরাইল। চিন্তায় রয়েছে পরিবারের সদস্যরা, পরিবারের দাবি কে বা কাহারা খলিসাখালি থেকে উঠিয়ে নিয়ে গেছে। যুবকের বয়স আনুমানিক ৩৮ বছর, তার বাবা এবাদুল ইসলাম গাজী।
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত্র ১০ টা ৪৫ নাগাদ ঘর থেকে বেরিয়ে যান ওই যুবক এরপর পরিবারের লোকজন আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি করলে কোথাও না পেয়ে হতাশ হয়ে পড়ে। তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ আছে (০১৯৬৪৪৫৩৭৮৬)
এই বিষয়ে নিখোঁজ যুবকের বাবা , এবাদুল ইসলাম গাজী বলেন আমার ছেলে শুক্রবার রাত থেকে আর খুঁজে পাচ্ছি না। আর বাড়ি ফেরেনি যদি কোন সহৃদয়বান ব্যক্তি দেখতে পান বা কারো নজরে আসে ওই যুবকটি তাহলে নিচে দেওয়া ফোন নাম্বারে সাথে যোগাযোগ করবেন।