বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোমিনুর রহমান: / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরার দেবহাটা সুশীলগাতী গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম (৮৫)মৃত্যুবরণ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে গত কয়েক দিন তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ জোহর মরহুমের জানাজার আগে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু, দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদসহ বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com