বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিনুর রহমান: / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

ডেঙ্গুর প্রকোপ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “পরিচ্ছন্ন পরিবেশ, ডেঙ্গুমুক্ত দেবহাটা” স্লোগানকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় পারুলিয়া বাসস্ট্যান্ডে ঢাকাস্থ দেবহাটা সমিতির উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকাস্থ দেবহাটা সমিতির সহ-সভাপতি রিয়াজুল ইসলাম হাসানের সভাপতিত্বে এবং ফেয়ার মিশনের পরিচালক আলহাজ্ব আব্দুল কাদের মহিউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দীকী, ঢাকাস্থ দেবহাটা সমিতির সদস্য ও ফেয়ার মিশন ঢাকা শাখার সভাপতি বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাহেদ মন্তাজ এবং পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।

এছাড়াও সভায় ঢাকাস্থ দেবহাটা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদ হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ও সুমন হোসেনসহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সরকারি নির্দেশিকা মেনে চলার ওপর জোর দেন এবং সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বাসাবাড়ির চারপাশ পরিষ্কার রাখা, ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার ও ডাবের খোসায় জমে থাকা পানি নিষ্কাশন করা, পানির ট্যাংক ঢেকে রাখা এবং দিন-রাতে মশারি ও লম্বা হাতার পোশাক ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

মতবিনিময় সভা শেষে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে পারুলিয়া বাজারসহ উপজেলার বিভিন্ন বাণিজ্যিক এলাকায় পথচারী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও ব্যানার বিতরণ করা হয়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com