বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

দেবহাটায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মোমিনুর রহমান: / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাসহ একাধিক জিআর পরোয়ানাভুক্ত শফিকুল ইসলাম (৩৫) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গত বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে দেবহাটা থানাধীন পারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম দেবহাটা উপজেলার পারুলিয়া জেলেপাড়া গ্রামের মৃত শামসুর রহমান সরদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার এএসআই (নিঃ) মো. ইব্রাহিম খলিল, এএসআই (নিঃ) মো. আলাউদ্দিন ও এএসআই (নিঃ) রহমত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে পারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত ও একাধিক জিআর পরোয়ানাভুক্ত আসামি শফিকুল ইসলামকে আটক করতে সক্ষম হন তারা।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com