মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

রূপান্তরের উদ্যোগে আশাশুনিতে বৃক্ষরোপণ

লিংকন আসলাম, আশাশুনি: / ২৮৩ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০.৩০ টায় রূপান্তর ইকো সুন্দরবন প্রকল্পের আওতায় ইয়ুথ ফর সুন্দরবন এ কর্মসূচির আয়োজন করে।

স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। স্বাগত বক্তব্য রাখেন, রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্রছাত্রীদের মাঝে ৩৫০ পিচ ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। পরে স্কুল ক্যাম্পাসে কয়েকটি চারা রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন ইউএনও শ্যামানন্দ কুন্ডু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গাছ আমাদের প্রকৃত বন্ধু এবং অপরিসীম উপকার করে থাকে। সরকার দেশে ৫ কোটি বৃক্ষ রোপনের কর্মসূচি ঘোষণা করেছেন। আমাদের সকল দপ্তর, প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষ রোপনের মাধ্যমে সরকারের লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।

তিনি রূপান্তরের ইয়ুথ ফর সুন্দরবন শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দিয়ে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহন করায় তাদেরকে ধন্যবাদ জানান।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com