মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে পিস্তলসহ আনিস গ্রেফতার

হাফিজুর রহমান কালিগঞ্জ: / ১০০৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

জমি দখলকে কেন্দ্র করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আজিবর রহমান নামে এক ব্যবসায়ীর উপর হামলা, অস্ত্র-সদৃশ্য পিস্তল ঠেকিয়ে মারপিট, চাঁদাবাজির ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় অস্ত্র সাদৃশ্য পিস্তল সহ আনিসুর রহমান(৩৫) নামে ১ সন্ত্রাসী কে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দায়ের হওয়া মামলায় সাতক্ষীরার কালিগঞ্জ থানার সদ্য যোগদান করা নবাগত অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলামের নির্দেশে সহকারী উপ পরিদর্শক আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে পিস্তল সাদৃশ্য অস্ত্রসহ আনিসুর রহমানকে তার বাড়ি থেকে গ্রেফতার করলেও অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত আনিসুর রহমান শংকরপুর গ্রামের মৃত আবুল বাশারের পুত্র। মামলার অন্যান্য আসামিরা হল শংকরপুর গ্রামের জয়নাল তরফদারের পুত্র পলাশ তরফদার (২৪ ) তার সহোদর একাধিক অস্ত্র, ডাকাতি সহিংস মামলার আসামি রাজগুল তরফদার (২২) এবং কৃষ্ণনগর গ্রামের মোসলেম কাগুজির পুত্র মোহাসিন কাগুজি(২৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রবিবার (২১ জুন) বাদী আজীবর রহমান বিকাল আনুমানিক পৌনে ৬ টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বন্ধন হাসপাতালের সামনে গ্রামীণ টাওয়ারের নিকট পৌঁছানো মাত্র সন্ত্রাসী আনিসুর রহমান মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা দাবি করে। টাকা না দেওয়ায় ওই সময় অন্যান্য আসামিরা রাজগুল পলাশ মোহসিনের হাতে থাকা রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। ওই সময় তার ডাক চিৎকারে পাশে বাজারের লোকজন আসা দেখে তারা দ্রুত পালিয়ে যায়। উক্ত ঘটনায় সোমবার (২২ জুন )কালিগঞ্জ থানায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪/৫ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ২৬ ।

এই সঙ্ঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন যাবত কৃষ্ণনগর এলাকায় ডাকাত ইয়ার আলী, বাহার আলী গ্রুপের সহযোগী হিসেবে মানুষকে ভয় ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। মামলার অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com