এই অনিয়মের বিষয়ে এজিএম তায়জুল ইসলামের নেতৃত্বে চার/পাঁচ সদস্যের প্রতিনিধি দল গত ৮ই জানুয়ারী অভিযান চালালেও তারা অনিয়মের বিষয়টি ধামা চাপা দিতে তৎপর হয়ে উঠে। স্থানীয়ভাবে অনিয়মের তথ্যপ্রমাণ সহ লিখিত অভিযোগ দেওয়ার ফলে পাটকেল ঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের নির্দেশে গতকাল বিকাল তিনটায় ঘটনাস্থল দাদপুরে যান একজন ডিজিএম এর নেতৃত্বে দুই সদস্যের তদন্তদল।
সাথে ছিলেন অনিয়ম ধামা চাপা দেওয়ার দায়ে অভিযুক্ত এজিএম তায়জুল ইসলাম। তদন্ত দলটি ঘটনাস্থলে পৌছালে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারী চক্রটি অভিযোগকারীর উপর চড়াও হয়। তারা তদন্ত দলের উপস্থিতিতেই অভিযোগকারীকে হত্যার চেষ্টা চালায়। তদন্ত দলটি হামলাকারীদের নিবৃত করার চেষ্টা চালায়। হামলার নেতৃত্ব দেয় ওজিয়ার সরদার, তার পুত্র রাসেল, ছাফেত এবং ছাফেত এর পুত্র টুপা ও মজিবুল। তদন্তকারী দলটি ঘটনা স্থলের আরও অন্তত দুটি অবৈধ মোটর এর স্থপনা পরিদর্শন করেনি।
এদিকে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীরা ইতোপূর্বে আরও দুই দফায় অভিযোগ কারীর উপর হত্যা চেষ্টা চালিয়েছেন। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিয়েছেন। এ বিষয়ে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এই প্রতিবেদককে জানান, আবাসিক মিটারে ব্যবহৃত বিদ্যুৎ চালিত মোটর থেকে গৃহস্থলির কাজসহ সর্বোচ্চ বাড়ীর আঙ্গিনায় সবজি ক্ষেতে পানি দেওয়ার সুযোগ আছে। বরো আবাদে ব্যবহৃত এই সব বিদ্যুৎ চালিত অবৈধ মোটর বন্ধসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।