মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীর এক সপ্তাহ ব্যবসা বন্ধ

নিজস্ব প্রতিনিধিঃ / ১০৮ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

আশাশুনিতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রয়ের অপরাধে এক কসাইকে এক সপ্তাহ ব্যবসা বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার বুধহাটা বাজারে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান বুধহাটা গ্রামের সাহাজুউদ্দিন সরদারের ছেলে কসাই রাজু সরদার দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে অসুস্থ গরু ক্রয় করে রাতে তার নিজের বাড়িতে জবাই করেন এবং পরবর্তীতে ওই অসুস্থ গরুর মাংস বুধহাটা বাজারে বিক্রয় করেন। বুধহাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক  নুরুজ্জামান (জুলু) বলেন, অসুস্থ গরু জবাই করে তার মাংস বিক্রয় করছিল তার পানিশ্টমেন্ট দেওয়া হয়েছে। কি পানিশ্টমেন্ট দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি’র নেতৃবৃন্দের সুপারিশে রাজুকে এক সপ্তাহ দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান এই গরুর মাংস বিক্রয় করতে গিয়ে ঝামেলায় পড়েছিল।

একটি পক্ষকে অর্থ লেনদেনের মাধ্যমে ম্যানেজ করেছে, তবে এক সপ্তাহের জন্য দোকান বন্ধ রাখতে বলেছে বাজার কমিটি। স্থানীয়রা আরো জানান রাজু নিয়মিত ব্যবসায়ী না। যখন কোথাও অসুস্থ গরু পায় সেই গরু ক্রয় করে এনে সেই গরুর মাংস বুধহাটা বাজার সহ বিভিন্ন বাজারে বিক্রয় করে থাকে। কসাই রাজু সরদারের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি পা ভাঙ্গা গরু কিনে আনছিলাম। সেই গরুর মাংস বিক্রয় করতে গিয়ে বাজার কমিটি ও স্থানীয়রা আমাকে এক সপ্তাহ দোকান বন্ধ করে রাখতে বলেছে তাই আমি দোকান বন্ধ রেখেছি। কসাই রাজুর পিতা সাহাজুউদ্দিন সরদার নিউজটি না করে সাক্ষাতে দেখা করার কথা বলেন তিনি। মাংস বিক্রির উদ্দেশ্যে অসুস্থ গরু জবাই করা কসাই রাজুর ন্যাক্কারজনক কাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে সেনেটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফা বলেন, বিষয়টা আমি জানতাম না। আপনি বলেছেন তাই জানতে পারলাম। কসাই এর বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া পরবর্তীতে বুধহাটা বাজারে গ্রাম পুলিশদের সামনে রেখে গরু জবাই করে মাংস বিক্রয়ের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। দ্রুত সময়ের মধ্যে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com