মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আশাশুনিতে জামায়াতের পৃথক ২টি দায়িত্বশীল বৈঠক

লিংকন আসলাম (আশাশুনি) / ১৭২ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

 আশাশুনি উপজেলার বুধহাটা ও শোভনালী ইউনিয়নে জামায়াতের পৃথক ২টি দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বুধহাটা ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস। ইউনিয়ন সেক্রেটারি রবিউল ইসলামের সঞ্চালনায় বৈঠকে ইউনিয়ন নায়েবে আমীর হাফেজ বিল্লাল হোসেন, হাফেজ তরিকুল ইসলামসহ ওয়ার্ড দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
একই দিন বিকাল ৪ টায় শোভনালী ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ জিয়াউর রহমানের সভাপতিত্ব ও সেক্রেটারী আলহাজ্ব দেছের আলীর সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বায়তুলমাল সেক্রেটারী মাওঃ শহিদুল ইসলাম।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com