মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

ঝিকরা আড়ং মেলা আতশবাজির মধ্য দিয়ে উদ্বোধন

ইয়াছিন আরাফাত পিন্টু / ২৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

আতশবাজির ঝলকানিতে উৎসবমুখর পরিবেশে আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের ঝিকরা গ্রামে ঐতিহ্যবাহী ঝিকরা আড়ং মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় ঝিকরা পূজা মন্দির প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কাদাকাটি ইউনিয়নের মোট ১৩টি প্রতিমা নিয়ে এবারের মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউপি সদস্য বাবু গোপালচন্দ্র সানার সভাপতিত্বে এবং মাস্টার দীপংকার সরকার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার শহিদুল আলম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি ও আশাশুনি কালিগঞ্জ ৩ আসনের  বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব গাউছুল হোসেন রাজু বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ তুহিন উল্ল্যাহ তুহিন, সাবেক সভাপতি কাদাকাটি ইউনিয়ন বিএনপি ; বাবু তুষার কান্তি বোস, সভাপতি আশাশুনি উপজেলা পূজা ফ্রন্ট;  সাংবাদিক ইয়াছিন আরাফাত পিন্টু সদস্য আশাশুনি প্রেসক্লাব অরেবিন্দ সানা, সভাপতি কাদাকাটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ ও সাবেক প্রধান শিক্ষক।বাবু অনিরুদ্ধ মন্ডল সাংগনিক সম্পাদক আশাশুনি উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঝিকরা ও তালবাড়ি যুব সংঘ।

স্থানীয় এলাকাবাসী জানায়, প্রতিবছরের মতো এবারও মেলাকে ঘিরে আশপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com