দৈনিক পত্রদূত’র নিজস্ব প্রতিনিধি প্রভাষক আরিফ মাহমুদ এর মাতা এবং কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর এর সহধর্মিনী মমতা বেগমের (৬৯) মৃত্যুতে সাতক্ষীরা অপরাধ উন্মোচন ক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে।
মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন “সাতক্ষীরা অপরাধ উন্মোচন ক্লাব” এর সভাপতি দৈনিক আলোকিত প্রতিদিন, দৈনিক অভয়নগর, দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইব্রাহিম খলিল এবং সাধারণ সম্পাদক দৈনিক সোনালী বার্তা, দৈনিক মানবাধিকার প্রতিদিন, দৈনিক আমাদের পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ মুজাহিদ। সহ-সভাপতি দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি শাহেদ আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক একুশে জার্নাল এর জেলা প্রতিনিধি জি,এম, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক, দৈনিক অন্যধারা পত্রিকার জেলা প্রতিনিধি এস,এম, মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক, দৈনিক দেশ বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি সাবিনা সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক ঢাকা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সাগর হোসেন, দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক দৈনিক প্রভাত সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আজহারুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দৈনিক যশোর বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি, ইয়াছিন আরাফাত, ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম। কমিটির কার্যকরী সদস্য দৈনিক একুশের বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন, দৈনিক এই আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি সোহাগ হোসেন, দৈনিক আজকের সারাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার শিমুল হোসেন।
প্রসঙ্গত, সাংবাদিক আরিফ মাহমুদ এর মাতা মিসেস মমতা বেগম বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কলারোয়ায় নিজস্ব বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।