মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত

বিএম আলাউদ্দীন আশাশুনি / ১৫৮ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫

 

আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কুঁন্দুড়িয়া পাইথালী নৈকাটি (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি কুঁন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম তুষারের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, সেক্রেটারী গোয়ালডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল, ক্যাশিয়ার সুপদ সানা, বুধহাটা বিবিএম কলেঃ স্কুলের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, মাড়িয়ায়া হাই স্কুলের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, দিঘরারআইট হাই স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ত্রয়োদশ পল্লী হাই স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত মন্ডল, বাইনতলা হাই স্কুলের প্রধান শিক্ষক তরুন কান্তি সানা, কোদন্ডা হাই স্কুলের প্রধান শিক্ষক দুখীরাম ঢালী, খরিয়াটি হাই স্কুলের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন, চাপড়া হাই স্কুলের প্রধান শিক্ষক বিমল চন্দ্র মন্ডল, বলাবাড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণ পদ মন্ডল, শ্রীউলা হাই স্কুলের প্রধান শিক্ষক তপন কুমার প্রমুখ। এসময় সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলা শিক্ষক সমিতির ডেলিগেট ফি জমা দান, সিলবাস প্রণয়ন, প্রশ্ন প্রণয়ন কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com