সাতক্ষীরায় জোরপূর্বক অন্যের জমির ধান কেটে নেওয়ার চেস্টার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদরের জগন্নাথপুর গ্রামের আফতাব জগন্নাথপুর মৌজায় খতিয়ান নং- এসএ ৮১২, ২৫৮, ৩২৬, ৮০৫, ৮১৩, ২৬৪, আরএস খতিয়ান নং- ২৩, ৩৮১, দাগ নং- এসএ ৪৮৫, আরএস ৬৩৭ সহ আরও অন্যান্য দাগ ও খতিয়ানে মোট জমির পরিমান ৪৪.৬৯ শতক সম্পত্তি উদ্দীন পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ধান চাষাবাদ করে আসছিলেন। এবার ইরিধান রোপন করেন আফতাব উদ্দিন।
ইতোমধ্যে ধান পেকে যাওয়ায় কাটার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ১২ এপ্রিল সকালে পরানদাহ গ্রামের সিরাজুল ইসলামের পুত্র ইসমাইল হোসেন নিরব একটি বড় রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা পরিচয়ে জগন্নাথপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্র সরকারের পুত্র অজয় কুমার সরকারসহ ১০-১২ জনের একটি বাহিনী ওই সম্পত্তির ধান কেটে নেওয়ার চেষ্টা করে। অথচ ওই সম্পতির তারা কোন ওয়ারেশ না। তাদের কোন কাগজত্রও নেই।
এসময় তাদের বাধা দিতে গেলে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। এসময় আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের ধান কাটতে বাধা দেওয়ায় তারা তাৎক্ষনিক ফিরে গেলেও পুনরায় দলবদ্ধ হয়ে এসে ধান কেটে নিয়ে যাওয়ার হুমকি ধামকি প্রদর্শন করে। এঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী আফতাব উদ্দীনের পুত্র শাকিলুর রহমান সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।