সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির উদ্যেগে ২২মার্চ শনিবার সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক চেয়ারম্যান আল.স ম শহিদুল ইসলামের সভাপতিত্বে ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান হাদী।
উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা,জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এড কামরুজ্জামান ভুট্টো ও সদস্য সচিব শরীফুজ্জামান সজীব,পৌর বিএনপির সদস্য সচিব প্রফেসর আতাউল ইসলাম, সাবেক কৃষক দলের সভাপতি আনিছুর কাদির স্বপন,তাকদীর আহসান রুবেল, জাকির হোসেন আফিল,মুকুল সরদার।
উক্ত ইফতার মাহফিলে ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জিয়াউর রহমান জিয়া।