শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আশাশুনিতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ / ৪৯ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

আশাশুনিতে বাক ও মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে পলাশ মন্ডল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের এক ব্যক্তি তার ৩০ বছর বয়সী প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে আশাশুনি থানায় মামলা করেন। এজাহারে অভিযোগ করা হয়, গত ১৫ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে ফকরাবাদ মৌজায় আসামির মৎস্য ঘেরের বাসার ভেতরে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয়।
অভিযোগের ভিত্তিতে আশাশুনি থানায় ধর্ষণ মামলা রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. ফিরোজ আলম অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি ফকরাবাদ গ্রামের নরেন্দ্রনাথ মন্ডলের ছেলে পলাশ মন্ডলকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করেন।

পরে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, গত ১৫ এপ্রিলের ওই ঘটনার বিষয়ে বাক ও মানসিক প্রতিবন্ধী তরুণীর দুটি সংক্ষিপ্ত ভিডিও বক্তব্য প্রতিবেদকের হাতে এসেছে। ভিডিওতে তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। ভিডিও বক্তব্য ও পুলিশের মামলার এজাহারে উল্লিখিত তথ্যের মধ্যে সামঞ্জস্য পাওয়া গেছে।

অপর দিকে, ভুক্তভোগীর বাবার অভিযোগ, ঘটনার পর স্থানীয় দুই ইউপি সদস্য আপস-মীমাংসার কথা বলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এবং বিষয়টি নিষ্পত্তির নামে কালক্ষেপণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, এভাবে সময়ক্ষেপণের কারণে ধর্ষণের আলামত নষ্ট হওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্যদের মধ্যে আঙ্গুর মেম্বারকে ফোন দিলে তিনি ফোন কেটে দেওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com