শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

ঝড়ে প্রাণ হারানো শারমিনের বাড়িতে ইউএনও

মো রাকিবুল্যাহ সোহাগ শ্যামনগর: / ৩০ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

গত শুক্রবার (২৯ মে) দুপুরের পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৮ নম্বর ঈশ্বরীপুর ইউনিয়নে আকস্মিক ঝড়ের সময় নারিকেল গাছের চাপায় নিহত স্কুলছাত্রী শারমিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক।

নিহত শারমিন উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বাসিন্দা সামছুর গাজী ও শাহানারা পারভীনের কন্যা। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের পর হঠাৎ শুরু হওয়া ঝড়ের সময় একটি নারিকেল গাছ ভেঙে শারমিনের ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনার পর শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিরাজ হোসেন খান উপস্থিত ছিলেন।

ইউএনও শামসুজ্জাহান কনক বলেন, “একটি শিশুর এমন অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”
শারমিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com