বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সাইফুল আজম খান মামুনঃ / ২৫১ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন অঞ্চলে উগ্রবাদী হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে মুসলমানদের ওপর জুলুম-নির্যাতন, হত্যা, বাড়িঘর-দোকানপাট, মসজিদ-মাদ্রাসা ও গোরস্থান ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদ সাতক্ষীরা’র উদ্যোগে শুক্রবার জুম্মা নামাজ শেষে শহরের নিউ মার্কেট চত্বরে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, ইমাম ও হাফেজগণ অংশ নেন।

সমাবেশে বক্তারা ভারতে মুসলমানদের ওপর চলমান নির্যাতন ও সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এসব বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড বন্ধে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদ সাতক্ষীরা’র সভাপতির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, হাফেজ ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য জোরদার এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com