বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

সাতক্ষীরা সফরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিনিধিঃ / ১৭৮ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার (২৭ জানুয়ারি) সাতক্ষীরা সফর করবেন। সফরসূচি অনুযায়ী, তিনি দুপুরে শহরের সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল জানান, মঙ্গলবার দিনের প্রথম ভাগেই ডা. শফিকুর রহমান সাতক্ষীরা জনসভায় অংশগ্রহণ করবেন। তিনি আরও বলেন, জামায়াতের আমিরের সফর উপলক্ষে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল জানান, জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। এ সময় সাতক্ষীরা-১, ২, ৩ ও ৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এ বিষয়ে সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভা আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জনসভায় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি থাকবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com