সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

সাতক্ষীরা-১ আসনে বাংলাদেশ কংগ্রেস প্রার্থী ইয়ারুল ইসলামের মনোনয়ন দাখিল

স্টাফ রিপোর্টারঃ / ২৩১ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) সংসদীয় আসনে বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। শনিবার ২৭ ডিসেম্বর বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের অনুপস্থিতিতে তার পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন এডিসি (সার্বিক) ও জেলা নির্বাচন কর্মকর্তা।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম বলেন, বিগত সময়ে একই কয়েকটি দলের প্রার্থীরা বারবার নির্বাচিত হলেও তালা–কলারোয়ার সার্বিক উন্নয়নে তারা উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন। জনগণ এবার পরিবর্তন চায়।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে তালা–কলারোয়াকে একটি পরিকল্পিত ও আধুনিক জনপদে রূপান্তর করতে তিনি কাজ করবেন। প্রতিটি সেবা প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিকে জবাবদিহিতার আওতায় এনে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

যুব সমাজের উন্নয়ন ও কর্মসংস্থান প্রসঙ্গে ইয়ারুল ইসলাম বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। যুবকদের জন্য প্রশিক্ষণমূলক প্রকল্প গ্রহণ করে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। প্রতিটি ইউনিয়নে এ লক্ষ্যে বিশেষ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচিত হলে তালা–কলারোয়ার প্রতিটি ইউনিয়নে জাতীয় মানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমাতে প্রতিটি ওয়ার্ডে খেলাধুলা ও বিনোদন কেন্দ্র স্থাপন করা হবে। এ ক্ষেত্রে প্রবাসীদেরও এলাকার উন্নয়নে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কংগ্রেসের আহ্বায়ক মোঃ আলিমুর রহমান, সদস্য সচিব মোঃ আদম আলী, সদর উপজেলা কংগ্রেসের আহ্বায়ক মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা পৌর কংগ্রেসের আহ্বায়ক অধ্যাপক নাজমুস সাদত, কেড়াগাছী ইউনিয়ন কংগ্রেসের আহ্বায়ক মাস্টার আতিয়ার রহমান, কবি হায়দার আলী শান্ত, আতিকুর রহমান মিন্টুসহ দলের নেতাকর্মীরা।

উল্লেখ্য, অ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন নিয়মিত আইনজীবী। তিনি কলারোয়া উপজেলার ৫ নম্বর কেড়াগাছী ইউনিয়নের আইচপাড়ায় জন্মগ্রহণ করেন। স্থানীয় হঠাৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও কলারোয়া সরকারি কলেজে শিক্ষাজীবন শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com