সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জের ঐতিহ্যবাহী চাঁচাই ফুটবল মাঠে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ৭ম বৃক্ষমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শিমুল হোসেন,কালিগঞ্জ / ১৭১ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চাঁচাই ফুটবল মাঠ প্রাঙ্গণে আগামী ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী “৭ম বৃক্ষমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান”। মেলা চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।স্থানীয় সামাজিক সংগঠন ‘চাঁচাই সবুজ সংঘ’-এর আয়োজনে এবারের মেলায় থাকছে বৃক্ষরোপণ, সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক নানা আয়োজন।মেলার উদ্বোধন হবে (৯ অক্টোবর) বৃহস্পতিবার,দিনটি শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে। প্রথম দিনেই অনুষ্ঠিত হবে জমজমাট সঙ্গীতানুষ্ঠান—অংশ নেবেন জনপ্রিয় শিল্পী শাওন, সাথী,কাবলী শাহীন ও ভোলা (যশোর)।তৃতীয় দিন ১১ অক্টোবর শনিবার দর্শকদের মাতাবে দেশসেরা কৌতুক শিল্পী হারুন কিসিঞ্জার (ঢাকা)।

চতুর্থ দিন ১২ অক্টোবর রবিবার অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠান, পরিবেশন করবেন রুক্সি ও শিবলু (খুলনা)। ষষ্ঠ দিন ১৪ অক্টোবর মঙ্গলবার কৌতুক পরিবেশন করবেন মুজিবর (ঝিনাইদহ)। অষ্টম দিন ১৬ অক্টোবর বৃহস্পতিবার সুরের মূর্ছনায় দর্শকদের মুগ্ধ করবেন পিউ ও জেমস অনিক (খুলনা)। আর সমাপনী দিন ১৮ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠান—অংশ নেবেন ঢাকার জনপ্রিয় শিল্পী রাজ্জাক ও মেরিন মেরি।আয়োজকরা জানান,স্থানীয় জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ বান্ধব জীবনযাত্রা গড়ে তুলতে এই বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান, যা দর্শকদের বিনোদনের পাশাপাশি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।মেলার আয়োজক চাঁচাই সবুজ সংঘ জানিয়েছে—আমরা চাই মানুষ বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হোক, প্রকৃতিকে ভালোবাসুক।

একই সঙ্গে গ্রামীণ সংস্কৃতির বিকাশ ঘটুক এই মেলার মাধ্যমে।এমন একটি সৃজনশীল ও আনন্দমুখর আয়োজনকে ঘিরে এলাকাজুড়ে বইছে উৎসবের আমেজ।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com