তথ্যানুসন্ধানে জানা যায়, ব্যবসায়ীক প্রয়োজনে সাতক্ষীরা এক্সপ্রেস পরিবহনের পরিচালক মিজানুর রহমান তার প্রতিবেশি ভোমরার এক ব্যবসায়ীর কাছ থেকে চেকের বিনিময়ে ১০ লক্ষ টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ায় ওই ব্যবসায়ী আদালতের দারস্ত হন। পরবর্তীতে সাতক্ষীরার যুগ্ম দায়রা জজ ১ম আদালত সাক্ষ্য প্রমান গ্রহণ শেষে এনআই এ্যাক্টের ১৩৮ ধারা মোতাবেক ব্যবসায়ীর ১০ লক্ষ টাকা ফেরত ও আরও ১০ লক্ষ টাকা জরিমানা করেন।
পরবর্র্তী ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধের জন্য সময়সীমা বেধে দিলেও মিজান সে টাকা পরিশোধ না করায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী করে। বিষয়টি জানতে পেরে মিজান সাতক্ষীরা থেকে পালিয়ে যায়। তার অবস্থান জানতে পেরে সাতক্ষীরা সদর থানা থেকে গেপ্তারি পরয়ানাটি ডিএমপির আদাবর থানায় অগ্রগামী করা হলেও এখনো গ্রেপ্তার হয়নি মিজান।
এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, ‘আসামীকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’