সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
জি এম আমিনুল হক:
/ ১৮৬
Time View
Update :
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
Share
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
‘একুশের চেতনা, হারিয়ে যেতে দেব না’ স্লোগানে ফুলের ডালা আর গাদা-গোলাপের মালায় স্মৃতির মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) গার্লস হাইস্কুলে উদযাপিত হয়েছে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে গ্রহণ করা হয় বিস্তারিত কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন, কালোব্যাজ ধারণ, শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত। এদিকে স্মৃতির মিনারে ভাষা শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ।
ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামেের পরিচালনায় কর্মসূচিতে অংশ নেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, শামীমা আক্তার, খালেদা খাতুন, অরুণ কুমার মন্ডল, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, আজহারুল ইসলাম, ভানুবতী সরকার, আসমাতারা জাহান, ভৈরব চন্দ্র পাল, হারুন অর রশিদ, লুৎফুননাহার, আব্দুল্লাহ আল মামুন, দেলওয়ার হোসেন, সাংবাদিক মোঃ ইমরান হোসেন, ব্যবসায়ী গৌর চন্দ্র ঘোষসহ স্কুলের শিক্ষার্থীরা। আলোচনা সভায় বক্তারা মহান একুশের চেতনায় দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।