সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির পক্ষ থেকে সমিতির প্রয়াত সদস্য হযরত আলী ,তারপদ মন্ডল ও শাহিন কবিরের সঞ্চিত ফান্ডের টাকার সমপরিমাণ চেক তাদের পরিবারের সদস্যদের নিকট আইনজীবী সহকারী সমিতির অফিস কক্ষে ১২ ফেব্রুয়ারি বুধবার কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে চেক হস্তান্তর করা হয়। প্রসঙ্গত আইনজীবী সহকারী সমিতির সদস্য হযরত আলী, তারাপদ মন্ডল ও শাহিন কবির আইনজীবী সহকারী সমিতির কর্মরত সদস্য ছিলেন। সম্প্রতি তারা অসুস্থ জনিত কারণে মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালীন চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাচিত সভাপতি শেখ আব্দুল মান্নান বাবলু, সহ-সভাপতি আব্দুর রহমান ও তারক চন্দ্র রায়, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সাবেক সভাপতি আব্দুল হান্নান, আব্দুর রহমান, জি এম রুহুল আমিন, সিনিয়র সদস্য আব্দুর রাজ্জাক, হায়দার আলী, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ-সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ এম শফিকুল ইসলাম, সদস্য গোলাম রব্বানী আলম, আব্দুল হাকিম, আব্দুস সামাদ, বিধান চন্দ্র মন্ডল, মেহেদী হাসান প্রমুখ।