সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ গ্রেপ্তার

Reporter Name / ১৭৪ Time View
Update : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. শিহাব উদ্দিনকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জেলার আশাশুনি উপজেলার কাকবসিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ড. শিহাব উদ্দিন উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়া গ্রামের মৃত নেয়ামুদ্দীন গাজীর ছেলে। তিনি আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য। ৫ আগস্টের পর কলেজ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন জানান, প্রতাপনগরের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com