সারা দেশে আওয়ামীলীগের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনাসহ আওয়ামীলীগের নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় ঝটিকা মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সাতক্ষীরা আওয়ামীলীগ পরিবারের ব্যানারে ডে-নাইট মোড় থেকে ঝটিকা মিছিল শুরু হয়ে বড় বাজারে গিয়ে শেষ হয়। পরে বড় বাজারে লিফলেট বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, সাবেক যুবলীগ নেতা অহিদ পারভেজে, জেলা শ্রমিক লীগ সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সাংগঠনিক সম্পাদক মিলন, যুবলীগ নেতা রনি প্রমুখ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, লিফলেট বিতরণ করার কথা শুনেছি। আমরা খোজ খবর নিচ্ছি।