বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা

প্রেস বিজ্ঞপ্তিঃ / ২৫৬ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
কাচ্চি ডাইনে লাখ টাকা জরিমানা

 

সিলেটের জিন্দাবাজারে কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৯ জানুয়ারি) অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন অপরাধ না করতে সতর্ক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা বলেন, কাচ্চি ডাইনের এ শাখায় মাংস সংরক্ষণ স্বাস্থ্যসম্মতভাবে করা হয় না। এ ছাড়া খাবারে ব্যবহৃত অনেক মসলা মানসম্মত নয় এবং বিদেশি বলা হলেও আমদানির কাগজপত্র নেই। এসব অপরাধে কাচ্চি ডাইনকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভবিষ্যতে এমন অপরাধ না করতে সতর্ক করে দেওয়া হয়েছে।

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সিলেটে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা। অভিযানে প্রশাসনের সদস্য ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে জানতে চাইলে রেস্টুরেন্টের ম্যানেজার রাজিব আহমদ গণমাধ্যমকে বলেন, রান্নার পাত্র স্বাস্থ্যসম্মত মনে হয়নি। আর মাংস ধোয়ার পাত্র স্টিলের ব্যবহার করার জন্য বলে গেছেন ভ্রাম্যমাণ আদালত। আমরা বিষয়গুলো দ্রুত পরিবর্তন করব।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com