সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আপন ছোট ভাইয়ের ষড়যন্ত্র থেকে বাঁচতে বড় ভাইয়ের থানায় অভিযোগ 

মোতালেব সরদার / ১৯২ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালী গ্রামে আপন ছোট ভাই এবং ফুফাতো ভাইয়ের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে বড় ভাই ফারুকুল ইসলাম থানায় অভিযোগ করেছেন।
১৭(জানুয়ারি) শুক্রবার লিখিত অভিযোগে ফারুকুল ইসলাম জানান, তারা আপন ২ ভাই সহ ফুফাতো ভাইদের যৌথ ১০ শতাংশ জমির মধ্যে ৪ শতাংশের পৈত্রিক সূত্রে দাবিদার ফারুকুল ইসলাম। কিন্তু ফারুকুল ইসলাম সরল মনের হওয়ায় তার ছোট ভাই আওয়ামী লীগের দোষর মাসুদুল ইসলাম ও ফুফাতো ভাই আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম একসাথে হয়ে বিভিন্ন সময়ে মিথ্যা ষড়যন্ত্র, মিথ্যা মামলা করে ক্ষয়ক্ষতি করে আসছে। ফারুকুল ইসলাম আরোও জানান পৈত্রিক সম্পত্তি নিয়ে ষড়যন্ত্র করলে আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের একসাথে বসে আপোষ বন্টন করার চেষ্টা করি তাতে তারা সাড়া না দিয়ে আমাদের হয়রানি করতে ষড়যন্ত্রে মেতে উঠে।আমি আমার ছোট ভাই মাসুদুল ইসলাম ও ফুফাতো ভাই মনিরুল ইসলামের কাছে আকুতি করে আমার জমি মাপ জরিপ করে বুঝে দিতে বলি। কিন্তু আমার ছোট ভাই এ বিষয়ে নাক গলাতে নিষেধ করে। পিতা মাতার মৃত্যুন্তে আমি এই ৪ শতাংশ জমির প্রাপ্য হই। মাসুদুল ইসলাম পৈত্রিক সম্পত্তির সবটায় ডাঙ্গা জমি নিয়ে ভোগ দখলে আছে। কিন্তু আমার জমি তাদের থেকে দখল চাইলে তারা শত্রুতা ও বিরোধের সৃষ্টি শুরু করে। শুরু করে তালবাহানা। আমার প্রাপ্য জমি না দিয়ে আমার এলাকার শত্রুদের সাথে নিয়ে ছোট ভাই মাসুদুল ইসলাম বিভিন্নভাবে হয়রানি ও ষড়যন্ত্র শুরু করে। পরবর্তীতে তারা সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সরদার শরিফুল ইসলামের কাছে অভিযোগ করলে তিনি তদন্তে পাঠান। তদন্ত প্রতিবেদনে দেখা যায় তাদের অভিযোগ মিথ্যা। অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার পরেও আমার জমিতে কাজ বন্ধ করতে বলেন সরদার শরিফুল ইসলাম। বিবাদী পক্ষ আওয়ামী শাসনামলে অবৈধ পন্থায় উপার্জিত অর্থের বিনিময়ে পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষকে ম্যানেজ করেছে, তা না হলে আমার কাজ বন্ধ রাখবে কেন?  বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তারা ধরাকে সরা জ্ঞান করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আওয়ামীলীগের দাপট দেখিয়ে আমার আপন ছোট ভাই মাসুদুল ইসলামের ইন্ধনে ফুফাতো ভাই অরাজকতা সৃষ্টি করেছিল। ৫ আগষ্টের পট পরিবর্তনের পর তারা ভিন্ন রুপ ধারন করে মেতে উঠেছে ষড়যন্ত্রে।আমরা তাদের ভয়ে ভীত হয়ে পড়েছি। তারা আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছেনা। মিথ্যা মামলা ও অভিযোগ হুমকি দিয়ে যাচ্ছে, অপপ্রচার চালিয়ে মান সম্মানের হানি ঘটাচ্ছে। এসব মিথ্যাচার, ষড়যন্ত্র, মামলা থেকে রক্ষা পেতে পারি এবং পৈত্রিক সম্পত্তিতে ঘর নির্মাণ করতে পারি সে জন্য প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করছি।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com