রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

মোমিনুর রহমান: / ৮ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা জেলার দেবহাটা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দেবহাটা থানার এএসআই (নিঃ) মো. ইব্রাহিম খলিল এবং এএসআই (নিঃ) রহমত আলী সঙ্গীয় ফোর্সসহ আইন শৃঙ্খলা রক্ষা ও ওয়ারেন্টি আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ভোর আনুমানিক ১:৩০ মিনিটের সময় দেবহাটা থানাধীন কোড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামি হাবিবুর রহমান দেবহাটা উপজেলার কোড়া এলাকার হান্নান আলীর ছেলে।
আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com