সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

দেবহাটা সীমান্তে বিপুল কোরেক্সসহ গ্রেপ্তার ১

মোমিনুর রহমান: / ১৭৩ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাতক্ষীরার দেবহাটা সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাপথে আসা ১শ ৮৯ বোতল উইনকেরেক্স ও ৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬

আজ শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা সীমান্তের নওপাড়া এলাকায় র‍্যাব-এর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদকসহ মো. আমিনুর রহমান (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি দেবহাটা উপজেলার বেজোরআটি এলাকার মো. রুহুল গাজীর ছেলে।

র‍্যাব জানায়, অভিযানে আসামির কাছ থেকে ১শ ৮৯ বোতল উইনকেরেক্স ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৬ এর সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, “মাদকের বিরুদ্ধে র‍্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com