সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে আসন্ন নির্বাচন ঘিরে ভোটকেন্দ্র পর্যায়ের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

হাফিজুর রহমান কালিগঞ্জঃ / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র পর্যায়ে দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর ৩টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন, “সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা মুসলমানদের দায়িত্ব। আমরা যদি সুযোগকে কাজে না লাগিয়ে বিভ্রান্তিতে পড়ি, তবে পিছিয়ে পড়ব। আসন্ন নির্বাচনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে যাতে সমাজ, রাষ্ট্র ও ব্যক্তিজীবনে সুশাসন প্রতিষ্ঠা করা যায়।

অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের সভাপতি মো. মোশাররফ হোসাইন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য কাজী মুজাহিদুল আলম, জেলা শাখার শিক্ষা বিভাগের সভাপতি মো. আব্দুল জলিল, কালিগঞ্জ উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী এবং উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ। বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য ভোটকেন্দ্র পর্যায়ে দায়িত্বশীলদের সচেতনতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভোটারদের শৃঙ্খলা রক্ষা ও সঠিক ভোটাধিকার প্রয়োগে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া তারা মনে করেন, নির্বাচনের সময় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রার্থীদের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ালে ভোটের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।

উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি মো. রবিউল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com