মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালীগঞ্জে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

হাফিজুর রহমান কালিগঞ্জঃ / ২৩৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

প্রেমিকার সঙ্গে বিয়েতে বাবা-মা রাজি না হওয়ার ক্ষোভে প্রেমিকাকে ভিডিও কলে রেখে আলামিন নামে ১ প্রবাসী প্রেমিক গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিহত আলামিন (২২) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিমপুর গ্রামের ইসহাক আলী মোড়লের পুত্র। ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) বেলা ১০ টার দিকে কাশিমপুর গ্রামের নিজ বসত ঘরের ভিতরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানার উপ পরিদর্শক রাজীব সরদার ঘটনা স্থলে উপস্থিত হয়ে হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর জন্য কালিগঞ্জ থানায় নিয়ে আসে।

এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায় আলামিন গত ২ বছর যাবত দুবাই অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ময়মনসিংহের এক মেয়ের সঙ্গে প্রমজ সম্পর্ক গড়ে ওঠে। মাসখানেক আগে বাড়িতে এসে ওই প্রেমিকার সঙ্গে বিয়ের কথা বললে তার বাবা-মা রাজি হয়নি। এই ক্ষোভে বুধবার সকাল আনুমানিক ১০ টার দিকে তার মা এবং বাবা বাড়িতে না থাকার সুযোগে ঘরে ঢুকে দরজা লাগিয়ে আড়ার সঙ্গে নাইলনের রশি পেচিয়ে প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করে। বেলা ১১ টার দিকে তার খালা ফ্রিজে মাছ রাখতে বাড়িতে যেয়ে ডাকাডাকির সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আলামিনের লাশ আড়ার সঙ্গে ঝুলছে।

পরে তার ডাক চিৎকারে সবাই ছুটে এসে দেখে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান লাশ উদ্ধার করা হয়েছে মনে তদন্ত শেষে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com