সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

সাতক্ষীরায় ঔষধ আইন ও এন্টিবায়োটিক এর অপব্যবহার বিষয়ক মতবিনিময় সভা 

জিএম তারেকঃ / ১৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
কসমেটিক্স আইন ২০২৩ ও এন্টিবায়োটিকের অপব্যবহার বিষয়ক মতবিনিময়

সাতক্ষীরায় ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ ও এন্টিবায়োটিকের অপব্যবহার বিষয়ক মতবিনিময় সভা অনষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্ট সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ২১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় বিসিডিএস ভবন হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিসিডিএস এর সভাপতি আলহাজ্ব মো. দ্বীন আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন খুলনা বিভাগীয় ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক সুকর্ণ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ পরিদর্শক মো. বাশারাফ হোসেন। উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিসিডিএস সমিতির সিনিয়র সহ সভাপতি শেখ আমিনুল ইসলাম।সহ সভাপতি মো. সিদ্দিকুর রহমান। জেলা কমিটি সদস্য মো. রুস্তম আলী,

শেখ রফিকুর রহমান মিন্টু, মো. মনিরুল ইসলাম,মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো, জালাল উদ্দীন সহ জেলা কমিটির অন্যান্য সদস্যগণ। এছাড়া আরো উপস্থিত ছিলেন সকল উপজেলা থেকে আসা উপজেলা কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সভাপতি ও সদস্যগণ।

কর্মকর্তারা বলেন, নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ, ফিজিশিয়ান স্যাম্পল, সরকারি ঔষধ সহ সব ধরনের অবৈধ ঔষধ ক্রয় বিক্রয় বন্ধ করা সহ ঔষধের মূল্য নিয়ে যাহাতে জনসাধারণ বিব্রত না হয় বা বিভ্রান্তিতে না পড়ে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com