সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা -২০২৫ অনুষ্ঠিত

আবুল কালাম বিন আকবার / ৬৬০ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের আয়োজনে কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালাটি ১৬ আগস্ট’২৫ (শনিবার) সকাল ১০ ঘটিকায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের রেফারিজ এসোসিয়েশন ভবনে অনুষ্ঠিত হয়।

ধারাভাষ্যকার ফোরামের সদ্য সাবেক সভাপতি শেখ অলিউল ইসলামের সভাপতিত্বে ও সঞ্জয় সরকার ও এম আর মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোস্তাক আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, মাননীয় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একান্ত সচিব জনাব আবুল হাসান।  আরও উপস্থিত ছিলেন সাবেক ফিফা এলিট রেফারি তৈয়েব হাসান বাবু,  খুলনা বিভাগীয় আম্পায়ারস এসোসিয়েশনের সভাপতি আ.মা আখতারুজ্জামান মুকুল, জেলা ফুটবল দলের কোচ ইকবাল কবির খান বাপ্পি,  ডি.এফ.এ কোষাধ্যক্ষ শেখ মাসুদ আলি, ইদিউজ্জামান ইদ্রিস, ন্যাশনাল কমেন্টেটর ইসমাইল হোসেন মিলন, সিনিয়র ধারাভাষ্যকার জিএম সিরাজুল ইসলাম, মোঃ ফারুক, জুয়েল আহমেদ ঝিনুক, সেলিম রাজা তুষার , প্রমূখ।

দিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালার যোগ দেন কিংবদন্তী বাংলা ক্রীড়া ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ, বেতার ও টিভির ন্যাশনাল কমেন্টেটর সামসুল ইসলাম।

কাউন্সিল অধিবেশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে আগামী ৩ বছরের জন্য পুর্নাঙ্গ কমিটিতে সভাপতি নির্বাচিত হন জনাব মো: অলিউল ইসলাম, সিনিঃ সহ-সভাপতি জি.এম সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মো: ইসমাইল হোসেন মিলন (জাতীয় ধারাভাষ্যকার) ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আফজাল হোসেন।
সাতক্ষীরা জেলা স্টেডিয়াম ভবনে অনুষ্ঠিতব্য  কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালায় সাতক্ষীরা জেলার সাতটি উপজেলা থেকে প্রায় ৬০ জন ধারাভাষ্যকার এই প্রশিক্ষণ গ্রহণ করেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com