সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াদ হোসেন কামালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

Reporter Name / ২৩৯ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

সাতক্ষীরা  জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াদ হোসেন কামাল বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চালকল মালিকদের কাছে উৎকোচ আদায়ের অভিযোগ উঠেছে  । সাতক্ষীরা যোগদান কৃত জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াদ হোসেন কামাল বিরুদ্ধে ২০২৫ অর্থ বছরে বোরো মৌসুমে চাউল সংগ্রহের কোটি টাকা ঘুষ দূর্নীতি করার অভিযোগ উঠেছে। 
সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সুত্রে জানা গেছে,  এ বছর বোরো মৌসুমে ৬ টি উপজেলা থেকে ৪৩১ জন চালকল মালিকদের মাধ্যমে ১৫ হাজার ৯ শত ২৭ মেট্রিক টন সিদ্ধ এবং ২ জন চালকল মালিকের নিকট থেকে ২৩৮ মেট্রিক টন আতপচালসহ মোট ১৬ হাজার ১ শ’ ৬৫ টন চাউল সংগ্রহ করার কথা ছিল।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি উপজেলার চালকল মালিক সমিতির একাধিক সদস্যের অভিযোগ, জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াদ হোসেন কামাল উৎকোচ আদায়ের সঙ্গে জড়িত বলে অনেকে অভিযোগ করেন। তিনি যোগদানের পর থেকেই নানা কৌশলে চাল ব্যবসায়ীদের কাছ থেকে উৎকোচ আদায় করে থাকেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে, সরকার নির্ধারিত চাউলের ম‚ল্য সিদ্ধ চাউল ৩৬ এবং আতপ চাউল ৩৫ টাকা কেজি প্রতি নির্ধারিত থাকলেও জেলার চালকল মালিক চাউল ব্যবসায়ীদের কেজি প্রতি ১ টাকা ৬০ পয়সা করে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার নিকট জমা দিতে হয়েছে। জেলার খাদ্য নিয়ন্ত্রক কেজিপ্রতি উৎকোচ গ্রহণ করে যা জেলার বিভিন্ন চালকল মালিকদের সাথে কথা বললেই বেরিয়ে আসবে।
তারা আরোও জানায়, এই বছর যেহেতু ধানের দাম কম তাই এই দামে চাউল সরবরাহ করতে পারলে ভাল লাভ পাওয়া যাবে। জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার দাবীকৃত টাকা দিতে চালকল মালিকরা কেউ অস্বীকার করে তবে সেই সব চালকল মালিকদের নিকট থেকে চাউল নেওয়া হবে না। তাই ব্যবসায়ীক ক্ষতি কাটিয়ে উঠতে এইটা না মেনে নিয়ে চালকল মালিকদের কোন উপায় থাকে না। হিসাব করে দেখা গেছে যে টন প্রতি ১ হাজার ছয়শত টাকা করে ঘুষ দিতে বাধ্য হয়েছে চালকল মালিকরা তাতে ১৬ হাজার ১ শ” ৬৫ টনে ২ কোটি ৫৮ লক্ষ ৬৪ হাজার টাকা নিয়েছে।
সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াদ হোসেন কামাল এরপূর্বে এই সাবেক কর্মস্থলে এই কর্মরত রিয়াদ হোসেন কামাল থাকা অবস্থায় ব্যাপক দূর্নীতি ও ঘুষ বাণিজ্য’র অভিযোগ রয়েছেন। সাতক্ষীরা  এসেই সে খাদ্য বিভাগকে দ‚র্নীতির আখড়াতে পরিনত করে ফেলেছেন বলে একাধিক মিল মালিকেরা জানায়। সাবেক কর্মস্থলে থাকা কালীন সে অফিসে বসে তার ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছেন তাছাড়া নিজেই কয়েক বছরে কোটি টাকার মালিক হয়েছেন এই সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার রিয়াদ হোসেন কামাল।
এ বিষয়ে জেলা খাদ্য কর্মকর্তা রিয়াদ হোসেন কামাল কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমার কোন বক্তব্য নাই আপনাদের যেটা ভালো লাগে সেটা করেন

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com