ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় সেবাইতদের নিয়ে সাতক্ষীরাতে নয়দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসুচি শুরু হয়েছে।
এতে শহরের বিভিন্ন স্থানের ২৫ জন পুরোহিত ও সেবাইত অংশ নিয়েছেন।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট খুলনা জেলার উদ্যোগে শনিবার(১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা মন্দির সমিতির নাটমন্দির প্রাঙ্গণে ৭ম দিনের প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক প্রনতি রানী দাস।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্লাবনী সরকার, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, জুনিয়র কনসালটেন্ট সুশান্ত ব্যানার্জী, সাতক্ষীরা জেলার ট্রেনার অফ ট্রেনিং ( টিওটি) দিবাকর ভট্টাচার্যী, মেধস ব্যানার্জী, সঞ্জয় চক্রবর্তী, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক শংকর প্রসাদ ব্যানার্জী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবনব্যাপী প্রশিক্ষণের প্রয়োজন। প্রশিক্ষণের মধ্য দিয়ে ধর্মীয় নেতারা সমসাময়িক সামাজিক ইস্যু সম্পর্কে জানতে পারবেন এবং সেই বার্তা ছড়িয়ে দিয়ে আলোকিত সমাজ গঠনে উদ্বুদ্ধ করতে পারবেন। পাশাপাশি তারা পশুপালন এবং কৃষিভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করে পেশাগত দক্ষতার উন্নয়নের মাধ্যমে আর্থিক অবস্থাকে উন্নত করতে সক্ষম হবেন।
প্রশিক্ষণে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জুনিয়র কনসালটেন্ট অশোক চ্যাটার্জী।