শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

অসুস্থ গরু জবাইয়ের প্রতিবাদ করায় সাংবাদিকের উপর হামলা; টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ / ৪৬০ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া নতুন বাজারে অসুস্থ গরু জবাই ও বিক্রির প্রতিবাদ করায় এক সাংবাদিকের উপর হামলা, মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় কসাইদের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, দেবহাটা উপজেলার বহেরা এলাকার বাসিন্দা ও “জাতীয় দৈনিক নতুন দিন” পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ মোতালেব সরদার জানান, কুলিয়া নতুন বাজারের কয়েকজন কসাই দীর্ঘদিন ধরে গোপনে অসুস্থ গরু জবাই করে বাজারে বিক্রি করে আসছে। এ বিষয়ে স্থানীয়রা একাধিকবার নিষেধ করলেও তারা তা উপেক্ষা করে আসছিল।

গত ১৭ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭টার দিকে এমন সংবাদের ভিত্তিতে মোতালেব সরদার ও “দৈনিক ভোরের কাগজ”-এর জেলা প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন সবুজ ঘটনাস্থলে যান। তারা গরুর মাংস ক্রয়ের কথা বলে গরুটি সুস্থ কিনা জানতে চাইলে কসাইরা গরুকে সুস্থ বলে দাবি করে। পরে গরুর চামড়া দেখাতে বললে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

এ সময় অভিযুক্তরা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে এবং মানহানিকর ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে প্রধান অভিযুক্ত মোঃ সাত্তার আলী মোতালেব সরদারের প্যান্টের পকেটে থাকা নগদ ১৬ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এছাড়া অভিযুক্তরা ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায় করে তা মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, যা ভুক্তভোগীদের মানসম্মান ক্ষুণ্ন করেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মঞ্জুরুল এলাহী (বাবু) ও সাইফুল আজম খানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী মোতালেব সরদার দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com