তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখা, সামাজিক অবক্ষয় রোধ এবং বাল্যবিয়ে প্রতিরোধের বার্তা নিয়ে যশোরের ঝিকরগাছায় অনুষ্ঠিত হল ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর পুলিশ সুপার কার্যালয়ের নির্দেশনায় ১৭সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল১০টায় ঐতিহ্যবাহী বি এম হাই স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজক ও উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। আয়োজকরা জানান, কিশোর গ্যাং কালচার, বাল্যবিবাহ প্রতিরোধ, সমাজ থেকে মাদক দূরীকরণ এবং বই পড়া ও খেলাধুলার মাধ্যমে তরুণদের সঠিক পথে পরিচালন করাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
খেলা শেষে তিনি প্রধান অতিথির বক্তৃতায় কোমলমতি শিক্ষার্থী, তরুণ-তরুণী, কিশোর-কিশোরী ও ক্রীড়ামোদী সর্বসাধারণকে ‘মাদক ছেড়ে খেলার মাঠে আসার আহ্বান জানিয়ে বলেন, আজকের এ খেলার মাধ্যমে আমাদের অঙ্গীকার হোক “কিশোর গাঙের প্রশ্রয় সমাজের অবক্ষয়, বই পড়া আর খেলাধুলায় তারুণ্যের হবে জয়”। তিনি আসন্ন জেলা ভিত্তিক কাবাডি খেলায় ঝিকরগাছার খেলোয়াড়দের অংশগ্রহণ ও বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বাছাইপর্বে অনুশীলনের উপর জোর দেন।
কন্যা শিশু সম্পদ বাল্যবিবাহ তার বিপদ” সহ নানা প্রতিবাদ্যে অনুষ্ঠিত এ খেলায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বালক ৮ ও বালিকা ৫টি টিমের মধ্যে আকর্ষণীয় কাবাডি খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো বালক দলে ঝিকরগাছা সরকারি মডেল এম.এল হাই স্কুল, বদরুদ্দিন মুসলিম (বি এম)হাই স্কুল, পারবাজার মাধ্যমিক বিদ্যালয়,কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়,রঘুনাথ নগর মাধ্যমিক বিদ্যালয়,বেজিয়াতলা মাধ্যমিক বিদ্যালয় ও এমসিডি মাধ্যমিক বিদ্যালয়। বালিকা দলে অমৃতবাজার মাধ্যমিক বিদ্যালয়, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয় ও বেনেয়ালি এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয় ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মো: নাজমুল হোসেন, থানার ওসি তদন্ত মো: ইদ্রিস আলী,প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম। ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, কালবেলা প্রতিনিধি আলী আশরাফ, থানার উপ পরিদর্শক হুসাইন আহমেদ, মোশাররফ হোসেন, রেজাউল করিম, মাহমুদুল ইসলাম, সবুজ বিশ্বাস, মোল্লা মফিজ উদ্দিন ও বশির উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর, অমৃতবাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার ফারুক,প্রধান শিক্ষক নাজমুল হাসান , সরকারি এম এল মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক দেবাশীষ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল এসিস্ট্যান্ট টিপু সুলতান ও আব্দুল মমিন।
খেলা ধারাভাষ্য ও পরিচালনা করেন রেফারী আবু হাসান,বশির আহমেদ, ইসমাইল হোসেন ড্যানি, কামরুল ইসলাম ও একরামুল হক ইকু।