সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

সাতক্ষীরা সরকারি কলেজে উপস্থিত বক্তৃতায় প্রথম মাসুদ রানা

নিজস্ব প্রতিনিধিঃ / ৬২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়েছে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ। এই প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় ইভেন্ট ‘উপস্থিত বক্তৃতা’ প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করেছেন পদার্থ বিজ্ঞান (মাস্টার্স) বিভাগের মেধাবী ছাত্র এবং দৈনিক গ্রামের কাগজের সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধি মাসুদ রানা।

১৪ মে(বৃহস্পতিবার) বেলা ১১টার সময় সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ হাসেম উপস্থিত থেকে মাসুদ রানার হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
পুরস্কার প্রদানকালে অধ্যক্ষ মহোদয় বলেন,
“শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। পড়ালেখার পাশাপাশি এই ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং আগামীর সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।”

এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সহ- সভাপতি আকবর হোসেন, বাংলাদেশ খবর প্রতিদিন সাতক্ষীরা সদর প্রতিনিধি
সোহাগ হোসেন।
বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মাসুদ রানা বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত অনুপ্রেরণার। আমি কৃতজ্ঞ আমার শিক্ষকদের প্রতি এবং যারা আমাকে সবসময় উৎসাহ জুগিয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি একাডেমিক ক্ষেত্রেও এই অর্জন আমার আগামীর পথ চলায় সহায়ক হবে।”

উল্লেখ্য, সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক এই আয়োজনে প্রতি বছরের মতো এবারও কবিতা আবৃত্তি, সঙ্গীত, বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতাসহ বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মাসুদ রানার এই সাফল্যে কলেজের শিক্ষক ও সহপাঠীদের মাঝে আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com