শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আদালতের নোটিশ অমান্য করে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

শিমুল হোসেন, কালীগঞ্জ: / ৩৯ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার কালীগঞ্জে আদালতের নির্দেশে জারি করা নোটিশ অমান্য করে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় জমির সীমানার ঢালাই পিলার উঠিয়ে ফেলা, ঘেরাবেড়া ভাঙচুর, ১৬টি ঢালাই পিলার ও বেড়ার জিআই তার নিয়ে যাওয়ার পাশাপাশি জমির মালিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদন পুর গ্রামের মৃত: শাকের আলী সানার ছেলে এ ঘটনায় মোঃ আব্দুস ছালাম থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে—মৃত আছের আলী মোড়লের ছেলে আব্দুল হাই মোড়ল এবং আব্দুল হাই মোড়লের স্ত্রী মোছাঃ রুমিয়া খাতুন। তারা উভয়ে পশ্চিম কালিকাপুর গ্রামের বাসিন্দা। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে অভিযোগে আসামি করা হয়েছে।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,অভিযোগকারী মোঃ আব্দুস ছালামের দাবি, কালিগঞ্জ থানার কুশুলিয়া মৌজায় তপশিলে বর্ণিত সম্পত্তি তার খরিদা ও দীর্ঘদিনের ভোগদখলীয় জমি।

বিবাদীপক্ষ ওই সম্পত্তি জবরদখলের চেষ্টা করলে তিনি সাতক্ষীরার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পিটিশন মামলা নং-১০৭২/২৬ (কালিঃ) দায়ের করেন।অভিযোগে আরও বলা হয়, আদালতের নির্দেশনার পর কালিগঞ্জ থানা পুলিশ উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় নোটিশ জারি করে। এরপরও বিবাদীপক্ষ কয়েকদিন ধরে জমির ঘেরাবেড়া ভেঙে ফেলার হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, ২১ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে আব্দুল হাই মোড়ল ও তার স্ত্রী রুমিয়া খাতুনসহ অজ্ঞাতনামা ৩/৪ জন ওই জমিতে প্রবেশ করেন। এ সময় তারা জমিটি নিজেদের দাবি করে সীমানার ঢালাই পিলার উঠিয়ে ফেলেন এবং ঘেরাবেড়া ভাঙচুর করেন। এতে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ ছাড়া সীমানায় স্থাপিত ১৬টি ঢালাই পিলার, যার আনুমানিক মূল্য ৮ হাজার টাকা এবং বেড়ায় ব্যবহৃত জিআই তার, যার আনুমানিক মূল্য আরও ৮ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। গভীর রাত হওয়ায় এবং অভিযুক্তদের কাছে দেশীয় অস্ত্র থাকায় কেউ বাধা দেওয়ার সাহস পাননি বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

পরদিন সকাল আনুমানিক ৮টার দিকে অভিযোগকারী অভিযুক্তদের কাছে ঘটনার কারণ জানতে চাইলে তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।অভিযোগের বিষয়ে মৃত আছের আলী মোড়লের ছেলে আব্দুল হাই মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমি সংক্রান্ত সব কাগজপত্র তাদের কাছে রয়েছে। তবে অভিযোগে উল্লেখ করা ভাঙচুর ও পিলার নিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত বক্তব্য না দিয়ে তিনি বিষয়টি এড়িয়ে যান।এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, “অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সম্পত্তিটি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন কুশুলিয়া মৌজায় অবস্থিত। সংশ্লিষ্ট সম্পত্তি এসএ খতিয়ান নং-৪৫৯, ৪৬৬, ৪৬৪ ও ৫১১, খারিজ ২০০২ (এসএ খারিজ মতে) নং খতিয়ান, খারিজ ২৩২২ (এসএ খারিজ মতে) নং খতিয়ান, আরএস ১/১ নং খতিয়ান এবং পরবর্তীতে নিজ খারিজ ১১৫৬ নং খতিয়ানে লিপিবদ্ধ রয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com