রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে জরুরি সভা

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া: / ৩২ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

খুলনার ডুমুরিয়া উপজেলায় ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন এবং দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি, পানি নিষ্কাশন ব্যবস্থা, জনদুর্ভোগ লাঘব এবং ক্ষতিগ্রস্ত কৃষি ও মৎস্য খাতের পুনর্বাসন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মিজ সবিতা সরকার বলেন, “ভারী বর্ষণের কারণে ডুমুরিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, এতে জনজীবন ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথগুলো সচল করা এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারি সব দপ্তরকে সজাগ থেকে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

সভায় জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খন্দকার হাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আশরাফুল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা, সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রিগান, উপজেলা প্রকৌশলী মো. দারুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রফিকুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি কৃষ্ণ এস ডি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুলতানা খানম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী, ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আব্দুস সাত্তারসহ অনেকে।
এছাড়া সভায় ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ইউপি চেয়ারম্যান সমাবেশ মন্ডল, ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম, অ্যাডভোকেট আলমগীর কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জলাবদ্ধতা নিরসনে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, পানি নিষ্কাশনের পথ পরিষ্কার রাখা এবং ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যচাষিদের সহায়তায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। একই সঙ্গে দুর্যোগকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জরুরি উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

সভায় সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দ্রুততম সময়ে ডুমুরিয়ার জলাবদ্ধতা পরিস্থিতি স্বাভাবিক করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com