বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

সাতক্ষীরাজুড়ে ভারতীয় মাদকের আগ্রাসন!

শেখ রেজাউল ইসলাম বাবলু : / ২০০ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ধরাছোঁয়ার বাইরে রাঘব বোয়ালরা যা ধরা হয় যারা খাইতে যায় আর দু একটা যারা বিক্রি করে তারা কামলা। এর সাথে কিছু জড়িত আছে সাংবাদিক দুর্নীতিবাজ আইন প্রকারী সংস্থার কিছু সদস্য যা খুবই অত্যন্ত দুঃখজনক! হাত বাড়ালেই পাওয়া যায় মাদক আর মাদক! সাংবাদিকরা লিখলেই কিছু নেশাখোর সাংবাদিক আছে তারা তাদের বাড়ি গিয়ে বৈঠক করে আর ফেনসিডিল ইয়াবা খায় এই মাধব ডিলাররা তাদের পোষে এবং দুর্নীতিবাজ বিভিন্ন আইন প্রককারী সংস্থার সদস্যরা তাদেরকে নিয়মিত সহায়তা করে থাকেন বড় অভিযানে গেলে তাদেরকে জানিয়ে দেন ভাই আমরা আসছি বড় অভিযান সফল হয় না পাওয়া যায় ১০০ থেকে ২০০ আর হাজার হাজার বোতল ফেনসিডিল ইয়াবা গাজাঁ পাচার হয়ে যাচ্ছে ভোমরা মামুদপুর থেকে লক্ষ্মী দাড়ি থেকে জেলা থেকে শুরু করে জেলার বাইরে ঢাকা-চট্টগ্রাম খুলনায়।

ভারত থেকে চোরাপথে আসা ভয়ংকর মাদকে সয়লাব হয়েগেছে সাতক্ষীরা। জেলা শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে ইয়াবা, গাঁজা, কোরেক্স, মদসহ সব ধরণের মাদক। বিশেষ করে ভয়ংকর মাদক ইয়াবাতে ভরপুর পুরো জেলা। সাতক্ষীরা শহরের মোড়ে মোড়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা অনেকটা চা-বিস্কুটের মতো। আইনপ্রয়োগকারী সংস্থা গুলোর নিরব ভূমিকার জন্য মাদকের এই ভয়াবহ আগ্রাসন সাতক্ষীরায়।

খোঁজ নিয়ে দেখা গেছে জেলা শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট মোড়, কামালনগর, বাঁকাল, ইটাগাছা-বাঙ্গালের মোড়, পলাশপোল, হাটেরমোড়, সুলতানপুর, পুরাতন সাতক্ষীরা, রাজারবাগান, রসুলপুর, গড়েরকান্দা, চালতেতলা, খুলনারোড মোড়, বাসটার্মিনাল এলাকা, মধুমল্লার ডাঙ্গী, পলাশপোল বৌবাজার, আমতলা, মিলবাজার, মাগুরা, বিনেরপোতা, লাবসা, যুগরাজপুর, দেবনাগর, মথুরাপুর, লাবসা বাইপাস সড়কের একাধিক স্থানে অনেকটাই প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবাসহ বিভিন্নধরনের মাদক। এছাড়াও ফোনে বা অনলাইনেও অর্ডার করলে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিচ্ছে চাহিদা অনুযায়ী মাদক। আর শহরের আসপাশে ঝাউডাঙ্গা গোবিন্দকাটি, তুযুলপুর, আলিপুর, বাদামতলা, পুরো ভোমরা ইউনিয়ন জুড়ে রয়েছে ইয়াবাসহ সবধরনের মাদকের আড়ত।

আর এই মাদক বিকিনিতে গড়ে উঠেছে বহু ছোট-বড়ো মাদক চোরাকারবারি চক্র। এসব এলাকায় মাদকের সাথে সম্পৃক্তদের এক এক করে নামও বলা সম্ভব। মাদক সাথে জড়িতদের দীর্ঘ তালিকাও রয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে। বিজিবি, পুলিশ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রত্যক্ষ সহযোগিতায় চোরাকারবারিরা বেপরোয়া ভাবে ভারত থেকে চোরাপথে মাদক আমদানি করে তা সরবরাহ করছে সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

অপরদিকে দিনদিন জেলা ব্যাপী মাদকাসক্তের সংখ্যা বেড়েই চলেছে। মাদক সহজলভ্য হওয়ায় স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরুকরে বিভিন্ন বয়সী নারী-পুরুষ মাদক গ্রহণ করছে অবলীলায়। মাদকের প্রভাবে সমাজে ঘটে চলেছে অপ্রীতিকর নানান ঘটনা।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com