শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

সভাপতি পদে জাব্বার ইকবালের পক্ষে ভোটের হাওয়া

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া: / ৫৪ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

আগামী ২৭ জুন (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সেজেছে পুরো বাজার এলাকা। সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থীদের ব্যাপক প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী আমেজ।

এবারের নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক একেএম জাব্বার ইকবালকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। বিভিন্ন ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, করোনাকালসহ বিভিন্ন সংকটময় সময়ে একেএম জাব্বার ইকবাল ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন। বাজারের নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে তার ভূমিকা ভোটারদের ইতিবাচকভাবে প্রভাবিত করেছে।

নির্বাচনী প্রচারণার শেষ সময়ে এক প্রতিক্রিয়ায় একেএম জাব্বার ইকবাল বলেন, “সাধারণ ব্যবসায়ী ও ভোটারদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। তাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আশাবাদী করে তুলেছে। আমি সবসময় নিজেকে ব্যবসায়ীদের সেবক হিসেবে কাজ করার চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, “নির্বাচিত হতে পারলে শাহাপুর বাজারকে আধুনিক ও নিরাপদ বাজার হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। বাজারে সিসিটিভি ব্যবস্থা সম্প্রসারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।”

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “সকল ভোটার যেন উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে বাজারের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।”

এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

ব্যবসায়ী ও ভোটারদের মতে, এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও সভাপতি পদে কে বিজয়ের হাসি হাসবেন, তা জানা যাবে আগামী ২৭ জুন ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com