শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

ডুমুরিয়ায় পূবালী ব্যাংকের সচেতনতা সভা

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া: / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ডুমুরিয়া বাজারে ‘পূবালী ব্যাংকে সঞ্চয় করুন, নিরাপদে থাকুন’ এই স্লোগানে গানে ক্যাশলেস লেনদেনের বিশেষ সচেতনতা সভা অনুষ্ঠিত

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং ক্যাশলেস সোসাইটি (নগদবিহীন সমাজ) গঠনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংক পিএলসি (Pubali Bank PLC)-এর উদ্যোগে খুলনার ডুমুরিয়া বাজারে এক বিশেষ জনসচেতনতামূলক ক্যাম্পেইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘পূবালী ব্যাংকে সঞ্চয় করুন, নিরাপদে থাকুন’— এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মাঝে ডিজিটাল ব্যাংকিং এবং ক্যাশলেস লেনদেনের প্রচারণাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

 বৃহস্পতিবার সকাল ১১টায় ডুমুরিয়া উপ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মোর্শেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি কৈয়া বাজার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মহসিন, অন্যান্য দল মধ্যে বক্তব্য দেন  জেলা বিএনপির কৃষক দলের ‌সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন,ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া বাজার কমিটির সভাপতি মোল্লা মশিউর রহমান, ডুমুরিয়া উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক খান‌ রকিবুল হোসেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফহরাদ হোসেন, ডুমুরিয়া বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দাশ,ব্যাবসায়ী ‌মোস্তফিজুর রহমান,  ও ডুমুরিয়া বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূবালী ব্যাংকের আঞ্চলিক ও স্থানীয় শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ গ্রাহক উপস্থিত ছিলেন।

​প্রধান আলোচনাসমূহ ও সচেতনতামূলক ক্যাশলেস লেনদেনের সুবিধা: কাগুজে নোটের ব্যবহার কমিয়ে কীভাবে কিউআর (QR) কোড POS এবং পূবালী ব্যাংকের ডিজিটাল অ্যাপ ‘পাই (PI)’ ব্যবহার করে অত্যন্ত সহজে এবং নিরাপদে কেনাকাটা ও ব্যবসার লেনদেন করা যায়, তা ব্যবসায়ীদের প্র্যাক্টিক্যালি দেখানো হয়।

​নিরাপদ সঞ্চয় ও তথ্য সুরক্ষা: ‘পূবালী ব্যাংকে সঞ্চয় করুন, নিরাপদে থাকুন’ স্লোগানের আলোকে বক্তারা বলেন, ঘরে নগদ টাকা বা বাজারে ক্যাশ রাখার চেয়ে ব্যাংকে সঞ্চয় করা অনেক বেশি নিরাপদ। একই সাথে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে পিন (PIN) বা ওটিপি (OTP) গোপন রেখে কীভাবে সাইবার জালিয়াতি থেকে মুক্ত থাকা যায়, সে বিষয়েও গ্রাহকদের সচেতন করা হয়।

​ক্ষুদ্র ব্যবসায়ীদের অন্তর্ভুক্তি: ডুমুরিয়া বাজারের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা (SME) যাতে কোনো ঝামেলা ছাড়াই ক্যাশলেস পেমেন্ট রিসিভ করতে পারেন, সেজন্য ব্যাংকের পক্ষ থেকে বিশেষ মার্চেন্ট কিউআর কোড অ্যাকাউন্ট খোলার সুবিধা ও প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পূবালী ব্যাংক কর্তৃপক্ষের প্রতিনিধিরা জানান, প্রান্তিক পর্যায়ের বাজারগুলোতে ক্যাশলেস ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দিতে তারা নিরলসভাবে কাজ করছেন। ডুমুরিয়া বাজারের এই সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল এবং সুরক্ষিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 আলোচনার পূর্বে একটি বিশাল র‍্যালি  বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শুভ উদ্বোধন করেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com