বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে ছেলেধরা গুজব: আটক নারী আসলে সন্তানের খোঁজে আসা মা

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ / ২৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে ছেলেধরা গুজবকে কেন্দ্র করে এক নারীকে আটক করার ঘটনা ঘটেছে। তবে পরে জানা যায়, তিনি অন্য কেউ নন নিজের সন্তানকে নিয়ে যাওয়ার চেষ্টায় এসেছিলেন মা।
উপজেলার মুকুন্দ মধুসূদনপুর গ্রামের বাসিন্দা সাইফুল গাইনের মেয়ে সিনথিয়া (৭), স্থানীয় ৫২ নম্বর মুকুন্দ মধুসূদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো সে স্কুলে গেলেও, ক্লাস চলাকালীন সময়ে তার মা যিনি সাইফুল গাইনের প্রথম স্ত্রী স্কুলে এসে তাকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এরপর মা ও মেয়ে কৃষ্ণনগর বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়দের মধ্যে ছেলেধরা সন্দেহে গুজব ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত জনতা ওই নারীকে আটক করে। খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষ ও শিশুটির পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

পরবর্তীতে পরিস্থিতি পরিষ্কার হলে সিনথিয়াকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তার স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল গাইন প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই শিশুটি মায়ের সঙ্গে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। দীর্ঘদিন সন্তানের সঙ্গে দেখা ও যোগাযোগ করতে না পেরে মা মানসিকভাবে ভেঙে পড়েন। সন্তানের প্রতি গভীর টান থেকেই তিনি এমন পদক্ষেপ নিয়েছিলেন বলে জানান এলাকাবাসী।

ঘটনাটি প্রথমে চাঞ্চল্যের সৃষ্টি করলেও প্রকৃত ঘটনা প্রকাশ পাওয়ার পর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com