শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

নারীর মর্যাদা রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে———— ইউএনও- তানিয়া আক্তার

হাফিজুর রহমান কালিগঞ্জ / ২১৫ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নারীর অধিকার এবং মর্যাদা রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার প্রতিরোধ এবং প্রতিকারের ব্যবস্থা করতে হবে। সরকার নারীর মর্যাদা ও অধিকার রক্ষার জন্য সব ধরনের সহযোগিতা ও কাজ করে যাচ্ছে। নারীর অধিকার রক্ষার জন্য নারীদের বিভিন্নভাবে সহায়তা সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অনুদান ,ঋণসহ বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান করছে সরকার।

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও সমস্যার অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে রবিবার( ৮ মার্চ) বেলা ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার উপরোক্ত কথাগুলো বলেন।। উক্ত আলোচনা অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তীর সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় নারী দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা আইটি কর্মকর্তা হেমন্দ্রনাথ সরকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শশাঙ্ক দেবনাথ, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা মল্লিক প্রমূখ।

এছাড়া উপস্থিত নারীদের মধ্যে বক্তব্য রাখেন সালেহা খাতুন এবং সাস এর রাবেয়া খাতুন। অনুষ্ঠানে প্রেরণা এনজিও এবং সাস এন জিওকে নারীর সম্মাননা স্মারক উপলক্ষে পুরস্কার স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে ৩ টি স্টলের মাধ্যমে গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরা হয়। তবে কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালনে প্রেরণা এবং সাস এনজিও নারী দিবসের অর্থ লোপাট করার জন্য উপজেলা প্রশাসনের ব্যানারের গায়ে নিজেদের ব্যানার লাগিয়ে ছবি তোলা এবং প্রোগ্রাম সফল করার জন্য ব্যানারটা টানানোকে কেন্দ্র করে শুরু হট্টগোল হলে একের ভিতর দুই প্রকল্প ফাঁস হয়ে যায়। পরে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে।

এভাবে বিভিন্ন এনজিও,র দায় সারাভাবে প্রোগ্রাম করে অর্থ লোপাটের বিষয়টি।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com