বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

দ্রুতগতির ট্রলি চাপায় কালীগঞ্জে পা হারালেন সাইকেল আরোহী

হাফিজুর রহমান কালিগঞ্জ / ১৭৪ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

দ্রুত গতির ইট বোঝাই ট্রলি চাপায় পিস্ট হয়ে আব্দুর রশিদ নামে এক সাইকেল আরোহী প্রতিবন্ধীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শীতলপুর ইট ভাটা থেকে ট্রলি ভর্তি ইট নিয়ে দ্রুত গতিতে কালীগঞ্জ অভিমুখে যাওয়ার পথে বিপরীত দিক হতে সাইকেলে আসা বসন্তপুর গ্রামের প্রতিবন্ধী আব্দুর রশিদকে সাজোরে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির চাকার নিচে পড়লে এ দুর্ঘটনা ঘটে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারের চৌমুহনী এলাকায় এনামুল এন্টারপ্রাইজ নামে এক দোকানের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

ওই সময় দ্রুত স্থানীয় জনতা এসে নিকটবর্তী পাও খালি ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গ্রামের ঘন জনবসতি এলাকায় গড়ে ওঠা ইটভাটা হতে ইট এবং মাটি ভর্তি ট্রলি ,ট্রাক, ড্রাম্পারের ধাক্কা ও চাকার পৃষ্ঠে ব্যস্ততম জনবহুল নাজিমগঞ্জ বাজারে প্রতিনিয়ত দুর্ঘটনায় বহু লোকের প্রাণহানি সহ পঙ্গুত্ববরণ করলেও প্রশাসনের টনক নড়েনা। কারণ হিসাবে স্থানীয়রা জানান এই সমস্ত অবৈধ ভাটার কাজে ব্যবহৃত ট্রলি, ড্রাম্পার, ট্রাক্টর স্থানীয় প্রশাসনকে মাসোহারা দিয়ে বছরের পর বছর চলে আসলেও দেখার কেউ নাই।

যে কারণে প্রতিদিন প্রতিনিয়ত এমন দুর্ঘটনার স্বীকার হয়ে যানমালের হানি সহ পঙ্গুত্ববরণ করে ভিক্ষাবৃত্তি করছে অনেকে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com