বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Headline :
মাদক-অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নন: শাহ আলম নারী কেলেংকারীতেও জড়িত  আটুলিয়ায় জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা গাবুরায় বেড়িবাঁধ নির্মাণে দৃশ্যমান অগ্রগতি আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীর এক সপ্তাহ ব্যবসা বন্ধ দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি রায়হান – সম্পাদক অর্ঘ্য সাতক্ষীরায় লিচুর নামে ক্রেতা ঠকানোর অভিযোগ ডুমুরিয়ায় গরুর মাংস, পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম চড়া, বাজার তদারকিতে ইউএনও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে ফ্রি স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন

শিমুল হোসেন কালিগঞ্জ / ৯৯ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ফ্রি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নলতায় অবস্থিত ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিস ল্যাব-এর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ প্রকল্পের উদ্বোধন ঘোষণা করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান রুকাইয়া সুলতানা।প্রকল্পের পিডি ও অর্ণব হিড ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক সেলিম শাহারীয়ার প্রকল্পের সার্বিক বিষয় উপস্থাপন করেন।

এছাড়া সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ)–এর নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলামসহ কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধি উপস্থিত ছিলেন। সাতক্ষীরার বাইরে ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে এনজিও প্রতিনিধিরা অনলাইনে যুক্ত হন।সভাপতির বক্তব্যে রুকাইয়া সুলতানা বলেন, “গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আসন্ন পবিত্র রমজান মাসজুড়ে সব ধরনের স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। বিশেষ করে প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় মানুষ যাতে সহজে চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ। আমাদের এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে।

প্রকল্পের পিডি সেলিম শাহারীয়ার জানান, আগামী দুই বছরে উপজেলার প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একটি করে কমিউনিটি হেলথ পয়েন্ট স্থাপন করা হবে, যেখানে ২৪ ঘণ্টা টেলিমেডিসিন সেবা নিশ্চিত করা হবে। হেলথ পয়েন্টগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ, ট্যাব বা উন্নত স্মার্টফোন সরবরাহ করা হবে,যাতে অনলাইনভিত্তিক চিকিৎসা পরামর্শ দ্রুত দেওয়া যায়।

তিনি আরও জানান, ‘ডক্টর লাইভ’ ও রোটারি ক্লাব উত্তরা, ঢাকাসহ বিভিন্ন সেবা সংস্থা, এনজিও ও আইএনজিও এই প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত থাকবে। স্বাস্থ্য প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং জরুরি চিকিৎসা সহায়তার বিষয়েও নানামুখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।এসডিএফের নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলাম বলেন, “অনেক ক্ষেত্রে বিভ্রান্তি ও অনিয়মের কারণে গ্রামীণ মানুষ যথাযথ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়। আমরা স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল, স্বচ্ছ ও সহজলভ্য করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।

অনুষ্ঠানে ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিসের অ্যাডমিন মোস্তাফিজুর রহমান, দেবহাটা উপজেলার যুব প্রতিনিধি ও টিমের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান মনি, সাংবাদিক প্রতিনিধি আবুল কালাম ও মো. রফিকুল ইসলাম প্রকল্প বাস্তবায়নে নিজেদের ভূমিকা তুলে ধরেন।উল্লেখ্য, প্রকল্পটি বাস্তবায়ন করছে ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিস ল্যাব, অর্ণব হিড ফাউন্ডেশন ও সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ), কালিগঞ্জ,সাতক্ষীরা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে নিজ নিজ ক্ষেত্রে সহযোগিতা করবেন বলে আয়োজকরা জানান।প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com