বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে দখলমুক্ত দোকান ফিরল মালিকের কাছে

শিমুল হোসেন কালিগঞ্জ / ২১০ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর বটতলা মোড়ে দীর্ঘদিন ধরে দখলে থাকা দুটি দোকান উদ্ধার করে প্রকৃত মালিকের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় উদ্যোগে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা দোকান দুটি দখলমুক্ত করেন।স্থানীয় সূত্রে জানা যায়,ফতেপুর বটতলা মোড়ে অবস্থিত দোকান দুটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের এক নেতার প্রভাববলয়ে দখলে ছিল। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালে স্বতন্ত্র প্রার্থী ডা. মো. শহিদুল আলমের নির্বাচনী কার্যালয় (ফুটবল প্রতীক) হিসেবে দোকানগুলো ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

দখলকারীদের মধ্যে আকুল মীর,শাহিনুর মীর,আজম সরদার, মোকসেদ আলী গাজী,সাত্তার কারিকর,জমাত পাল,জিল্লুর রহমান বুলু ও নেছার উদ্দিনসহ কয়েকজনের নাম স্থানীয়রা উল্লেখ করেছেন। দীর্ঘদিন দোকান দুটি দখলে থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল।এ অবস্থায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে বৃহস্পতিবার সকালে দোকান দুটি উদ্ধার করে মরহুম হাবিবুর রহমান (হবি পশু চিকিৎসক)-এর ছেলে জিম হোসেনের হাতে চাবি তুলে দেওয়া হয়।চাবি গ্রহণ করে আবেগাপ্লুত জিম হোসেন বলেন, “আমাদের পারিবারিক সম্পত্তি দীর্ঘদিন দখলে ছিল।

এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে জানালে তাদের সহযোগিতায় আজ দোকান দুটি ফিরে পেলাম। আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। উপস্থিত বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বলেন, অন্যায়ভাবে দখলকৃত সম্পত্তি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া নৈতিক দায়িত্ব। এলাকায় শান্তি, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হাসান জানান,বিষয়টি আমাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় স্বস্তির পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এবং এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com